রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বাঁশখালীতে স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমে দ্বাদশ মহানামযজ্ঞ উপলক্ষে ধর্ম-সম্মেলন অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁদপুর পুকুরিয়া চা বাগানে অবস্থিত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমে দ্বাদশতম মহানামযজ্ঞকে সামনে রেখে এক মহতী ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে ভক্ত-অনুরাগী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।

 

ধর্মসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট–এর মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। তিনি মহানামযজ্ঞের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। সত্য সনাতন টিভি

 

শুভ উদ্বোধক ছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শ্রী অনুপম বিশ্বাস। তিনি বলেন, আধ্যাত্মিক সাধনা মানুষের নৈতিক ভিত্তিকে দৃঢ় করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে।

 

সম্মেলনে মহাত্মা সন্ন্যাসী হিসেবে উপস্থিত ছিলেন স্বামী প্রসিদ্বানন্দ সরস্বতী, স্বামী আদেশানন্দ মহারাজ, স্বামী কৃষ্ণানন্দ পুরী ও শ্রী দীপানন্দ ব্রহ্মচারী। তাঁরা মহানামযজ্ঞের আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ধর্মচর্চার মাধ্যমে মানবকল্যাণের বার্তা তুলে ধরেন। সত্য সনাতন টিভি

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শুভ সুশীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঋষি অদ্বৈত পরিষদ, বাঁশখালীর সভাপতি শ্রী অলক দাশ, শ্রী দোলন দাশ, শ্রী শিবলু কুমার দাশ, শ্রী রতন দেবনাথ ও শ্রী রাজীব ধরসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শ্রী বিবাস গুহ।

 

উল্লেখ্য, শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্মরণে স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এ যোগাশ্রমে প্রতিবছর মহানামযজ্ঞ আয়োজন করা হয়। দ্বাদশতম আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

ফলো : সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews