রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চন্দ্রনাথ ধামে ফ্রি মেডিকেল ক্যাম্পে লক্ষাধিক তীর্থযাত্রীর সেবায় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দ্রনাথ ধাম-এ কলিযুগের মহাতীর্থ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত লক্ষাধিক তীর্থযাত্রীর সেবায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট জেলা-মহানগর শাখা।

 

গত ১৫ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দিন-রাতব্যাপী এ কার্যক্রম চলে। সীতাকুণ্ডের প্রেমতলায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মেলার সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকের দায়িত্বও পালন করেন সংগঠনের সদস্যরা। সত্য সনাতন টিভি

 

দুই দিন ধরে মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা। সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপ নাথ।

 

চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক অন্তর রায়ের নেতৃত্বে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক সীতাকুণ্ড ব্যাস কুণ্ডু থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত আগত ভক্তদের সেবা প্রদান করেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক কানন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

 

সেবা প্রদানকালে অন্তর রায় সত্য সনাতন টিভিকে বলেন, “সনাতনীদের সেবা করাটাই আমাদের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমাদের মেডিকেল ক্যাম্পে আগত ভক্তদের বিনামূল্যে ওষুধ, প্রাথমিক চিকিৎসা ও জলসেবা দেওয়া হয়েছে। সদস্য স্বেচ্ছাসেবক দল নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।”

 

আয়োজকরা জানান, এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণকারী সব স্বেচ্ছাসেবক ও আর্থিক সহযোগীদের প্রতি তারা কৃতজ্ঞ। ভবিষ্যতেও তীর্থযাত্রীদের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews