রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাবিপ্রবিতে মহাশিবরাত্রি উপলক্ষে মহামায়া সেবা কল্প বাংলাদেশ এর রুদ্রাক্ষ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

মহাশিবরাত্রি উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সনাতনী শিক্ষার্থীদের মাঝে রুদ্রাক্ষ বিতরণ করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোববার  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে মহামায়া সেবা কল্প বাংলাদেশ।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহাশিবরাত্রির তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সনাতনী শিক্ষার্থীরা অংশ নেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় অঞ্চলের পরিচালক শ্রী নিলয় কুমার দেবনাথ। তিনি বলেন, তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ আয়োজনের সৌজন্যে ছিল মহামায়া সেবা কল্প দিনাজপুর। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের সম্প্রীতি ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিই তাঁদের প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews