রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহাশিবরাত্রি উপলক্ষে তিন জেলায় রুদ্রাক্ষ ও লাল সূতা বিতরণ করেছে গীতা কর্মবীর সংঘ।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন মহাশিবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে এক হাজার একটি রুদ্রাক্ষ ও লাল সূতা বিনামূল্যে বিতরণ করেছে গীতা কর্মবীর সংঘ বাংলাদেশ। খুলনা, যশোর ও মাগুরা জেলার বিভিন্ন মন্দিরে এ কর্মসূচি পালন করা হয়।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা পলক দাস বলেন, মহাশিবরাত্রির পবিত্র তিথিতে মহাদেব শিবের কৃপা ও আশীর্বাদের প্রতীক হিসেবে ভক্তদের হাতে রুদ্রাক্ষ ও লাল সূতা তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, আধ্যাত্মিক চেতনার বিকাশ, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মের মাঝে সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করাই সংগঠনের মূল লক্ষ্য।

 

সংগঠনের পরিচালক সুসমিতা সাহা লগ্ন বলেন, শিবরাত্রি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জাগরণের এক মহাপর্ব। এই তিথিতে রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে ভক্তরা মানসিক প্রশান্তি ও ঈশ্বরচেতনায় সমৃদ্ধ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সত্য সনাতন টিভি

 

যেসব মন্দিরে রুদ্রাক্ষ বিতরণ করা হয়েছে, সেসব মন্দির কমিটির সদস্যরা উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা বলেন, এমন আয়োজন ভক্তদের মধ্যে ধর্মীয় অনুশীলন ও সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে।

 

মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ইতিমধ্যে পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তদের মুখে উচ্চারিত হচ্ছে ‘হর হর মহাদেব’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews