রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

 

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিশু দাশ (আদিত্য) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত আচার্য্য (রাকেশ)। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

জানা গেছে, সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং উপজেলার ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে কার্যক্রম বিস্তারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে সংগঠন সূত্র। সত্য সনাতন টিভি

 

কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা সত্য সনাতন টিভিকে জানান, সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র অনুসরণ করে কমিটি পরিচালিত হবে। ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা বলেন, শিক্ষার্থী সমাজের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

 

সংগঠন সূত্রে জানা গেছে, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews