মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান।

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ মালাকারপাড়া এলাকার অসহায় বাসিন্দা বিকাশ মালাকারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, মৌলভীবাজার জেলা শাখা। সংগঠনের উদ্যোগে তাঁকে আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর এক মাসের প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্বও গ্রহণ করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

সংগঠন সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিকাশ মালাকারের বর্তমান মানবেতর পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা শাখার পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

সহযোগিতা প্রদানকালে সংগঠনের নেতারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তাঁরা। সত্য সনাতন টিভি

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাগর দাশ, সাধারণ সম্পাদক শান্ত পাল, সহ-অর্থ সম্পাদক লিবটু চন্দ ও দপ্তর সম্পাদক রুমন দেবনাথ। এ ছাড়া শ্রীমঙ্গলের সমাজসেবক এস. কে. দাশ সুমন ও পরিতোষ দাশ উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় মানুষের পাশে থাকার এই পথচলা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews