1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আনোয়ারার কৃতি সন্তান মিশন দত্ত।

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

সমাজের সংকটময় সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসিত হচ্ছেন আনোয়ারার কৃতি সন্তান মিশন দত্ত (কাতার)। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে ভূমিকা রেখে চলেছেন, তা সামাজিকভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সত্য সনাতন টিভি

 

বর্তমান সময়ে যখন সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি নীরব ভূমিকা পালন করছেন, তখন এই দুর্দিনে মিশন দত্তের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাকে অনেকেই অপরিসীম বলে উল্লেখ করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নিরবে ও নিরলসভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন।

 

জানা গেছে, শিক্ষার্থীদের ভর্তি ফি ও গাইড বইয়ের খরচ বহন, মন্দির নির্মাণে আর্থিক সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী প্রদান, ঘরবাড়ি নির্মাণে সহযোগিতা এবং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা করে আসছেন তিনি। এসব কর্মকাণ্ডে উপকৃত হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের মতে, মিশন দত্ত একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। তাঁর এই অবদান সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা দিচ্ছে। অনেকেই মনে করেন, এই ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে।

 

মানুষের দোয়া ও আশীর্বাদ নিয়ে তিনি যেন আরও এগিয়ে যেতে পারেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট