শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঐতিহ্যে ৬ষ্ঠ বর্ষে বিদ্যার্থী সংঘের সুরেশ্বরী বন্দনা।

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিদ্যার্থী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুরেশ্বরী বন্দনা ১৪৩২ বঙ্গাব্দ। দীর্ঘ ছয় বছরের পথচলায় এ বছর এই আয়োজন ঐতিহ্যে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করায় আয়োজক কমিটির পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বিদ্যার্থী সংঘের আয়োজকরা জানান, জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এবারের পূজার ভাবনা নির্ধারণ করা হয়েছে। এ বছর পূজার মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হয়েছে “মাতৃস্নেহে মা জ্ঞানেশ্বরী”

এই ভাবনার মাধ্যমে মাতৃস্নেহে পরিপূর্ণ জ্ঞানের আলোয় সমাজ ও মানবজীবনকে আলোকিত করার বার্তা তুলে ধরা হবে।

 

পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে পূজাঙ্গনে শুরু হয়েছে মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজ। আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিমা নির্মাণ করছেন খ্যাতনামা মৃৎশিল্পী রাণা আচার্য্য (শরতের দোকান), রাউজান। পূজার ভাবনা ও সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছে বিদ্যার্থী ইভেন্টেস। পূজাঙ্গনের নান্দনিক আলোকসজ্জা ও শব্দ নিয়ন্ত্রণের কাজ করছে রিপ্তি সাউন্ড এন্ড লাইটিং, আর মণ্ডপ নির্মাণে নিয়োজিত রয়েছে দৌলত ডেকোরেশন। ঢাক বাদনের মাধ্যমে উৎসবে প্রাণ ফেরাবেন রুবেল ও তার দল।

 

এবারের পূজা অনুষ্ঠিত হবে রাউজানের কালী চৌধুরী বাড়ি, সি এনজি স্টেশনের পূর্ব দিকে অবস্থিত নোয়াপাড়া এলাকায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২, ২৩ ও ২৪ জানুয়ারি এই তিন দিনব্যাপী পূজা উদ্‌যাপন করা হবে, যা যথাক্রমে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

বিদ্যার্থী সংঘের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বীণাপানি বন্দনার সকল পর্বে অংশগ্রহণের মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীরা আধ্যাত্মিক প্রশান্তি লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই আয়োজনের সার্থকতা নিহিত। তাই সকলকে পূজা মণ্ডপে উপস্থিত থেকে সুরেশ্বরী বন্দনাকে সফল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews