বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে দর্শনে এসে তিনজন বৃদ্ধ হিন্দু দর্শনার্থী হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা টেকনাফ থেকে গতকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার মন্দিরে আসেন।

 

জানা গেছে, তারা হিসাবরক্ষককে ৬০০ টাকা প্রদান করে মন্দিরের নির্ধারিত কক্ষে রাত্রিযাপন করেন। আজ ১৪ জানুয়ারি, বুধবার সকাল ৭ ঘটিকায় তারা কক্ষ থেকে বের হয়ে পূজা ও আদিনাথ দর্শন সম্পন্ন করেন। এরপর নিজ কক্ষ থেকে ব্যাগপত্র নিতে গেলে তারা দেখতে পান, যাত্রী নিবাসের মেইন গেইটে তালা ঝুলছে।

 

বিষয়টি জানাতে গেলে মন্দিরের অন্যান্য কর্মচারীরা তাদের জানান “হিসাবরক্ষক চাবি নিয়ে গেছে।” ফলে তিনজন দর্শনার্থী কোনো উপায় না পেয়ে দীর্ঘ সময় মন্দির প্রাঙ্গণে অপেক্ষা করতে বাধ্য হন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, অবশেষে দুপুর প্রায় ২ ঘটিকার দিকে তারা নিজেদের ব্যাগ নিতে পারেন। এ সময় মন্দিরের হিসাবরক্ষক তাদের সঙ্গে উগ্র ও অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।

 

ভুক্তভোগীরা অশ্রুসিক্ত নয়নে সত্য সনাতন টিভিকে বলেন, “এত দূর থেকে মন্দিরে এসেছিলাম মনে শান্তি নিয়ে ফিরব ভেবে। কিন্তু এভাবে হেনস্থার শিকার হয়ে বুকভরা দুঃখ নিয়ে ফিরতে হবে তা কখনো ভাবিনি। যদি জানতাম এমন হবে, তাহলে এত পথ পাড়ি দিয়ে আসতাম না। এখানে কাকে বলবো? কে শুনবে আমাদের কথা?”

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, এ ধরনের আচরণ আদিনাথ মন্দিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং পুরো এলাকার সুনাম নষ্ট করছে। তারা বলেন, একজন ব্যক্তির দায়িত্বহীন আচরণের কারণে কোনো পবিত্র তীর্থস্থানের সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া যায় না। সময়মতো ব্যবস্থা না নিলে দর্শনার্থীরা ধীরে ধীরে মন্দিরে আসার আগ্রহ হারাবে।

 

স্থানীয়দের দাবি, সীতাকুণ্ড স্রাইন কমিটি যেন দ্রুত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাবধান করে এবং মন্দিরে আগত দর্শনার্থীদের সঙ্গে অতিথিসুলভ ও সম্মানজনক আচরণ নিশ্চিত করে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews