বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশের সর্বোচ্চ ৫৩ ফিট শ্রীকৃষ্ণ বিগ্রহ উদ্বোধন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত হলো দেশের সর্বোচ্চ ৫৩ ফিট উচ্চতার শ্রীকৃষ্ণ বিগ্রহের শুভ উদ্বোধন ও আন্তর্জাতিক গীতা মহোৎসব।

 

গত ২৭ শে নভেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার দুপুরবেলা উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে এ বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

 

উদ্বোধন শেষে তিনি সস্ত্রীক মহোৎসবের মূল অনুষ্ঠানে যোগ দেন এবং সনাতন ধর্মের শান্তি, মানবতা ও গীতার বাণীর সার্বজনীন গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় গীতা পাঠ করেন ফরিদপুরের আধ্যাত্মিক ব্যক্তিত্ব গোপীনাথ দাস ব্রহ্মচারী, যা উপস্থিত ভক্তদের হৃদয়ে গভীর ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে। “সত্য সনাতন টিভি”

 

মন্দিরে আগত বিশিষ্ট অতিথিদের ফুলেল অভ্যর্থনা জানান মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। উদ্বোধনী আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলা।

 

মন্দির কর্তৃপক্ষ সত্য সনাতন টিভিকে জানায়, সমগ্র মন্দির এলাকাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর মোট ১৪৪টি প্রতিমা স্থাপনের কাজ চলমান রয়েছে। অনন্য স্থাপত্যশৈলী, আধ্যাত্মিক পরিবেশ এবং বিশালাকৃতির শ্রীকৃষ্ণ বিগ্রহ এ মন্দিরকে ইতোমধ্যেই দেশের অন্যতম বৃহত্তম ও দর্শনীয় স্থাপনা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। “সত্য সনাতন টিভি”

 

শুধু গাইবান্ধা বা উত্তরাঞ্চল নয় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য সনাতনী ভক্ত ও দর্শনার্থী এখানে প্রার্থনা, পূজা ও দর্শনের উদ্দেশ্যে ছুটে আসছেন। আন্তর্জাতিক গীতা মহোৎসব–২০২৫ উপলক্ষে আজকের দিনটি ছিল ভক্তদের পদচারণায় মুখরিত, উৎসব-আলো ও ভক্তিসুরে মন্দির এলাকা হয়ে ওঠে এক পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews