1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা বার্তাসংবলিত ব্যানার খুলে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। গত ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি মঙ্গলবার সকালবেলা বিষয়টি প্রকাশ্যে আসে, যখন শিক্ষার্থীরা দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন সড়কে টানানো ব্যানার দুটি নেই।

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সরস্বতীপূজা উপলক্ষে তাঁরা কয়েকটি স্থানে ব্যানার লাগিয়েছিলেন। কে বা কারা রাতের আঁধারে ব্যানার দুটি খুলে ফেলে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কার্যালয় ও এস্টেট দপ্তরে জানানো হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাশ বলেন, ‘আমরা সরস্বতীপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে ব্যানার টানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কেউ বা কারা রাতের আঁধারে সেগুলো খুলে ফেলেছে। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করি। তিনি আরও বলেন, ‘আমরা চাই ক্যাম্পাসে সব ধর্মের জন্য সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান,‘সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন। যিনি এই সংক্রান্ত কাজ করেন, তিনি আজ অফিসে আসেননি। আগামীকাল তিনি এলে ফুটেজ দেখানো হবে। এখনো লিখিত অভিযোগ পাইনি।’

ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, বারবার এমন ঘটনায় ধর্মীয় সহিষ্ণুতা ও সৌহার্দ্য বিনষ্ট হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট