শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত মৃত্যুঞ্জয়ের জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শ্রী শুভ দাশগুপ্ত মৃত্যুঞ্জয়ের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জন্মদিন উপলক্ষে পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা শ্রী শুভ দাশ গুপ্ত মৃত্যুঞ্জয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তিনি একজন মানবিক ও সমাজসেবী সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

নেতৃবৃন্দরা বলেন, তাঁর নেতৃত্বে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে। সমাজে সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত রাখতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ সময় পরিষদের পক্ষ থেকে শ্রী শুভ দাশগুপ্ত মৃত্যুঞ্জয়ের সুস্থ, সুন্দর ও কর্মময় জীবন কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews