শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

মাস্টারদা সূর্যসেনের ৯২ তম প্রয়াণ দিবসে চট্টগ্রামে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর শ্রদ্ধাঞ্জলী।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

আজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক, বীর চট্টলার বীরপুত্র মাস্টারদা সূর্যসেনের ৯২ তম প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম বিশেষ শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে।

 

আজ ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার দুপুর ৩ ঘটিকায় জেএমসেন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী স্বর্গীয় সূর্যসেনেন মূর্তির সামনে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান তারা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্যবৃন্দরা।

 

 

এই সময় উপস্থিত ছিলেন সহকারি টিম লিডার প্রিন্স দূর্জয় চৌধুরী আরো উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক যতীন্দ্র ঘোষ, দুলর্ভ দে , চন্দন শীল, সৈকত পাল সহ আর অনেকে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধি মহল মাস্টারদা সূর্যসেনের জীবন ও আত্মত্যাগের কীর্তি স্মরণ করে বলেন, “মাস্টারদা সূর্যসেনের ত্যাগ ও নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক শিক্ষার পথে পরিচালিত করবে। তাঁর আদর্শ এখনও আমাদের সমাজে সঠিক মূল্যবোধ রক্ষায় প্রেরণা জোগায়।”

 

মাস্টারদা সূর্যসেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ও স্বাধীনতা আন্দোলনের অগ্রণী বিপ্লবী। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তিনি জীবন উৎসর্গ করেন। তাঁর ত্যাগ ও কীর্তি আজও ইতিহাসে অম্লান। সত্য সনাতন টিভি

 

এই সময় সহকারি টিম লিডার প্রিন্স দূর্জয় চৌধুরী সত্য সনাতন টিভিকে বলেন, “মাস্টারদা সূর্যসেনের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম আজও অটুট। তাঁর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজে ন্যায়, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবকল্যাণে কাজ করে যাচ্ছি।”

 

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মাস্টারদা সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম অঞ্চলের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে আছে। প্রতি বছর তাঁর প্রয়াণ দিবসে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাঁকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews