1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদের নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা।

নিজস্ব প্রতিবেদন : অংকন দে | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ নামে একটি নতুন হিন্দু ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনেছে। সংগঠনটির সূচনা হয় গত বছরের ১৯ অক্টোবর ২০২৫ সালে।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সুজন চন্দ্র রায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি সভাপতি পদ থেকে সরে গিয়ে সংগঠনের প্রধান কার্যকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সত্য সনাতন টিভি

 

প্রধান কার্যকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুজন চন্দ্র রায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তিনজন সদস্যকে মনোনীত করেন। তাঁরা হলেন দ্বীপ দাসকে কেন্দ্রীয় সভাপতি, পাপন সরকারকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং মহেন চন্দ্র রায়কে নির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

এর আগে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যাঁরা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন, তাঁরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন এবং তাঁদের সদস্যপদ বহাল থাকবে।

 

গত ১০ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত এক সাংগঠনিক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই কাঠামোর মাধ্যমে বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ আরও সুসংগঠিত ও গতিশীলভাবে কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট