রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সদরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা উপলক্ষে গঠিত হলো ১৩ সদস্যের উদযাপন কমিটি।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী সদরপুর সরকারি কলেজে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর আগমনে কলেজ প্রাঙ্গণে ইতোমধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

 

এ উপলক্ষে ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে ১৩ সদস্যবিশিষ্ট একটি সরস্বতী পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্যামল বাড়ৈই স্যারকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমিত চক্রবর্তী।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন

শয়ন বাড়ৈই, সম্রাট রায়, অন্তর পাল, অভিজিৎ বণিক, অন্তর চক্রবর্তী, শিবানী সাহা, মৌহনা ভৌমিক, পার্বতী সাহা, শ্রাবনী সরকার, পুষ্পা সরকার, সঙ্গীতা বিশ্বাস ও বৃষ্টি মণ্ডল।

 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে কলেজের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

 

সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews