রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে বার্ষিক গীতা শিক্ষা মূল্যায়ন ২০২৫ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

খুলনায় মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক গীতা শিক্ষা মূল্যায়ন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারী ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার খুলনা জেলার শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দিরে এ আয়োজন করা হয়।

 

গীতা কর্মবীর সংঘের পরিচালনায়, মহামায়া সেবা কল্পের সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, খুলনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার সদস্য সচিব ও গীতা কর্মবীর সংঘের প্রতিষ্ঠাতা পলক দাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার সদস্য এবং গীতা কর্মবীর সংঘের পরিচালক সুসমিতা সাহা লগ্নসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মন্দির কমিটির সদস্য ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। “সত্য সনসতন টিভি”

 

অনুষ্ঠানে অভিভাবক ও মন্দির কমিটির সদস্যরা বক্তব্যে গীতা শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।

 

বক্তব্যে সুসমিতা সাহা লগ্ন বলেন, মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রম সমাজে ধর্মীয় ও নৈতিক চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পলক দাস জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে খুলনা সদরে দুটি গীতা স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী মার্চ মাসে খুলনা জেলায় একটি গীতা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। বক্তব্যের শেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান। “সত্য সনাতন টিভি”

 

বার্ষিক গীতা শিক্ষা মূল্যায়ন অনুষ্ঠানটি খুলনা জেলায় ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews