শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

মহান বিজয় দিবসে বিজয় পতাকার সূর্যকে চিনি আড়ালে থাকা প্রকৃত রূপকার শিব নারায়ণ দাশ, আজ তার জন্মদিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে যখন সারাদেশ লাল-সবুজের পতাকায় উদ্ভাসিত, তখন বিজয় পতাকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন আড়ালে থাকা অধ্যায় নতুন করে স্মরণ করার সময় এসেছে। আমাদের জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে অধিকাংশ মানুষ শিল্পাচার্য কামরুল হাসানের নাম জানলেও, পতাকার মূল নকশার রূপকার ও মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ সম্পর্কে অনেকেই অবগত নন।

 

শিব নারায়ণ দাশ জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ১৬ ডিসেম্বর, বিক্রমপুরের টঙ্গীবাড়ি থানায়। বিজয়ের দিনে জন্ম নেওয়া এই সাহসী মানুষটি যেন জন্মসূত্রেই বিজয়ের প্রতীক। কুমিল্লার ছাত্রনেতা ও শিল্পী শিব নারায়ণ দাশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে টানা নয় মাস গেরিলা যোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

এরও আগে, ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) এর ১১৮ নম্বর কক্ষে বসেই তিনি আঁকেন আমাদের মহান জাতীয় পতাকার প্রথম নকশা। সেই পতাকাটি পরবর্তীতে গার্ড অব অনারের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এই পতাকা উত্তোলনের মাধ্যমেই শপথ গ্রহণ করে।

 

তৎকালীন জাতীয় পতাকাটি ছিল সবুজ জমিনের মাঝে লাল বৃত্ত, যার কেন্দ্রে হলুদ রঙে অঙ্কিত ছিল বাংলাদেশের মানচিত্র। এই পতাকাই ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা, শক্তি ও স্বাধীনতার প্রতীক।

 

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি শিল্পাচার্য কামরুল হাসান পতাকার নকশায় পরিবর্তন এনে লাল বৃত্তের মাঝ থেকে মানচিত্র বাদ দেন। মানচিত্র উভয় দিক থেকে স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়া এবং সহজে পতাকা প্রস্তুতের সুবিধার্থেই এই পরিবর্তন করা হয়। এরপর থেকেই কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করেন, আর আড়ালে থেকে যান পতাকার মূল রূপকার শিব নারায়ণ দাশ। “সত্য সনাতন টিভি”

 

যে পতাকা যুদ্ধের ময়দানে ছিল আমাদের সাহস ও শক্তির উৎস, যে বিজয় পতাকার ছায়ায় অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা সেই পতাকার মহান কারিগর শিব নারায়ণ দাশকে মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews