রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিথ্যা মামলায় কারাবন্দী সনাতনী সদস্যদের মুক্তি কামনায় ২৬ নভেম্বর সার্বজনীন প্রার্থনার আহ্বান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। সংগঠনটির মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বেশ কয়েকজন সনাতনী কর্মী বর্তমানে মিথ্যা মামলায় কারাবন্দী থাকার প্রেক্ষাপটে জোট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারাবন্দী সকল সনাতনী সদস্যের দ্রুত, নিঃশর্ত মুক্তি এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সার্বজনীন প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।

 

জোটের কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়, গত বছরের ন্যায় এ বছরও ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সারা দেশের সনাতনী সমাজকে নিজ নিজ স্থানে প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হলো। সকল ভক্তবৃন্দ এবং সংগঠনের দেশ-বিদেশের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়

“কারাবন্দী আমাদের ভাই-বোনেরা যেন দ্রুত মুক্তি লাভ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় এই কামনায় কালো ব্যাজ ধারণসহ প্রার্থনায় অংশ নিন।”

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মিথ্যা মামলার শিকার হয়ে কারাভোগকারীদের প্রতি সংহতি প্রকাশ করা প্রতিটি সনাতনীর নৈতিক দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে মানবিক ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখারও আহ্বান জানানো হয়। “সত্য সনাতন টিভি”

 

ঘোষণাপত্রে বলা হয়েছে

“ধর্ম মানে মানবতা, আর অন্যায়ের বিরুদ্ধে সততার পথে অবিচল থাকা আমাদের কর্তব্য।”

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে যে সার্বজনীন এই প্রার্থনা কারাবন্দী সদস্যদের প্রতি একাত্মতা ও ন্যায়বিচারের দাবিকে আরও বেগবান করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews