1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা – ২০২৬ এর কমিটি গঠন, আহ্বায়ক এড. অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক।

নিজস্ব প্রতিবেদক : সজল দাশ | বাঁশখালী
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সজল দাশ 

আজ ১৫ নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ শনিবার আসন্ন বাংলাদেশের একমাত্র ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা–২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে শ্রীগুরু সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। এ উপলক্ষে ঋষিধামজুড়ে ভক্ত, সন্ন্যাসী ও শুভানুধ্যায়ীদের মাঝে দেখা গেছে অপার উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। “সত্য সনাতন টিভি”

 

সভায় সভাপতিত্ব করেন শ্রীগুরু সংঘের সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চন্দন সিনহা। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। সভায় পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ এর পৌরহিত্যে স্বাগত বক্তব্য দেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সভাপতি বাবু দেবাশীষ পালিত।

 

ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলোক দাশ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল দেব, শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ পুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। “সত্য সনাতন টিভি”

 

সভায় সর্বসম্মতিক্রমে ঋষিধাম পরিচালনা পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। ঘোষিত কমিটিতে এডভোকেট অনুপম বিশ্বাস কে আহ্বায়ক, চন্দ্র শেখর মল্লিক কে সদস্য সচিব এবং তড়িৎ কান্তি গুহ কে অর্থ সচিব করে নতুন কমিটি গঠনের মাধ্যমে ভক্তদের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

আয়োজকরা জানান, ২০২৬ সালের কুম্ভমেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং এই কমিটি তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট