রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

পাখুল্লায় গ্রামে হামলা ও সংঘর্ষ, দুই পরিবারকে কেন্দ্র করে উত্তেজনা, দুইজন হাসপাতালে

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লায় গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের জের ধরে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮ ঘটিকার দিকে স্থানীয় দুই ব্যক্তি নরেশ বালা ও সুজয় বালা ওপর একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানান, ঘটনার সময় গ্রামের একদল সশস্ত্র যুবক দোকান ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে। দোকানের মালিক তাদের বাধা দিলে তাকে হাতুড়ি, দা ও লাঠি দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা দোকান মালিকের স্ত্রী ও মেয়েকেও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

হামলায় আহত নরেশ বালা ও সুজয় বালাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। “সত্য সনাতন টিভি”

 

 

গ্রামবাসীর দাবি হামলার মূল সূত্রপাত প্রায় দুই–তিন মাস আগে। স্থানীয় দুই শিক্ষার্থী, একজন অষ্টম শ্রেণির ছেলে ও একজন অষ্টম শ্রেণির মেয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। দুই শিক্ষার্থী একদিন তাদের দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হলে বিষয়টি জানাজানি হয় এবং মেয়ের পরিবার ছেলেদের ওপর শারীরিক আক্রমণ চালায়।

 

গ্রামবাসী ছেলেদের উদ্ধার করে বাড়ি পাঠালেও দুই পরিবারের মধ্যে বিরোধ এরপর আরও তীব্র হয়ে ওঠে। পরে গ্রামের মুরুব্বিদের উপস্থিতিতে পাখুল্লা বাজারে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, ওই সালিশের জেরে পরবর্তীতে নতুন করে হামলার ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রামবাসী জানায়, শান্তিপূর্ণ এলাকায় ধারাবাহিক সংঘর্ষ ও হামলার কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews