বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কাতিহার হাটে শ্রী শ্রী শ্যামরাই মন্দিরে শুভ রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের কাতিহার হাট মার্কেটে অবস্থিত শ্রী শ্রী শ্যামরাই মন্দিরে ধর্মীয় উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুভ রাসযাত্রা উৎসব।

শনিবার (তারিখ অনুযায়ী) বিকেলে ভক্তবৃন্দের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ,

রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ),

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পান্না বিশ্বাস, মানিক মাস্টার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাহেদুল, সাদেকুল ইসলাম স্বপন ও ছাত্রনেতা জিম হক প্রমুখ।

 

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে ভক্তিমূলক গান, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ রাসযাত্রা উৎসব উদযাপন করেন। মন্দির প্রাঙ্গণে সাজসজ্জা ও আলোকসজ্জায় ভরে ওঠে চারদিক, যা সকলের মনকে এক পবিত্র আনন্দে পূর্ণ করে তোলে।

 

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ তাঁর বক্তব্যে বলেন

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সম্প্রীতির এই বন্ধন আমাদের সমাজকে আরও সুন্দর ও শান্তিময় করে তোলে। সবাইকে একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং পূজা-আর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews