রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সংখ্যালঘুর নিরাপত্তায় সিইসির কাছে ৭ দাবি জানালো হিন্দু মহাজোট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি।

 

 

বৈঠক শেষে মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের জানান, পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে। এমন ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা চেয়েছেন তারা।

 

“আমরা চাই, সংখ্যালঘুদের যেন রাজনৈতিক বলির পাঁঠা বানানো না হয়। কেউ ভোট দিতে গেলে তার বাড়িতে হামলা, লুটপাট বা গবাদিপশু চুরির মতো ঘটনা যেন না ঘটে, সেই নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে।” পলাশ কান্তি দে, নির্বাহী মহাসচিব, হিন্দু মহাজোট

 

 

 

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্তভাবে হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তারা।

 

 

 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মহাজোটের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন সংখ্যালঘুসহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 

“সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে এবং বাড়ি ফিরতে পারে—এ নিশ্চয়তা আমরা দেব।” এ এম এম নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার

 

 

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ অবস্থায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews