রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সেবাই ভক্তি”এই মন্ত্রে ভক্তদের পাশে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার দৌলতপুর ইউনিয়নের রাম কিশোর ব্যাপারী বাড়িস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য রাস পূর্ণিমা উৎসব। এ উপলক্ষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ ও জল সেবা প্রদান করে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘ ও নোয়াখালী জেলা হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ।

 

উৎসবে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তদের সেবায় নিয়োজিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।

 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি হৃদয় আচার্য সাধারণ সম্পাদক বাপ্পি ভৌমিক সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

এই সময় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল বলেন, “ধর্মীয় অনুষ্ঠান মানে শুধু ভক্তি নয়, সেবাও এক ধরনের পূজা। আমরা এই সেবার মাধ্যমে ভক্তদের পাশে থাকতে পেরে ধন্য।”

 

স্থানীয়দের মতে, প্রতি বছর রাস পূর্ণিমা উৎসবকে ঘিরে দৌলতপুরে সনাতন সমাজের এক অনন্য মিলনমেলা গড়ে ওঠে, যা সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে স্থানীয় সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews