সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

দক্ষিণ মছজিদ্দা শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সেবাদান।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার দক্ষিণ মছজিদ্দায় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব ২০২৫। “সত্য সনাতন টিভি”

 

ভক্তিমূলক কীর্তন, পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী মহোৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। ভোর থেকে মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শতাধিক ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ। “সত্য সনাতন টিভি”

 

বিশেষ অতিথি ও পুরোহিতবৃন্দ পূজার শুদ্ধাচার সম্পন্ন করার পর অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ পর্ব।

এই প্রসাদ বিতরণ সেবায় নিয়োজিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকগণ। “সত্য সনাতন টিভি”

 

তাঁরা নিয়ম-শৃঙ্খলার সঙ্গে সারাদিন ভক্তবৃন্দের মাঝে প্রসাদ ও ভোগসামগ্রী বিতরণে অসাধারণ ভূমিকা পালন করেন, যা উপস্থিত সবাই প্রশংসা করেন।

 

এই সময় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন প্রদীপ দাশ, কাঞ্চন শর্মা, সৌরভ নাথ, প্রিয়াস দাশ

পিয়াশ কুমার নাথ, তুষার নাথ, ওমি কর, সুভাষ শীল, অপূর্ব দাশ, নিশান নাথ,অর্ণব নাথ, রত্না দেবী, সঞ্জয় নাথ, রোহন নাথ, নয়ন নাথ, বাধন দেব নাথ সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসকন কুমিরা মন্দির কমিটি, এবং বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হয় বৈদিক নৃত্যনাট্য, যা দর্শক-ভক্তদের মুগ্ধ করে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews