শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

চট্টগ্রাম প্রবর্তক ইসকন মন্দিরে অনুষ্ঠিত শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

গতকাল ২৫ শে অক্টোবর ২০২৫ ইংরেজি রোজ শনুবার চট্টগ্রাম প্রবর্তক ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) মন্দিরে ধুমধামের সঙ্গে পালিত হয়েছে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব ২০২৫। দিনব্যাপী নানা আয়োজন ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা স্মরণ করেন। ” সত্য সনাতন টিভি”

 

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে ভোর ৬ ঘটিকা থেকে শুরু হয় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, এরপর সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় গো-পূজা। দুপুরে ভক্তদের অংশগ্রহণে গোবর্ধন ভোগার্পণ, অন্নকূট রাজসজ্জা দর্শন এবং শেষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। “সত্য সনাতন টিভি”

 

দ্বিতীয় পর্বে বিকাল ৬ ঘটিকা হতে শুরু হয় প্রভুপাদ মহিমামৃত শ্রবণ ও সন্ধ্যা আরতি। রাত ৮ ঘটিকায় হয় গোবর্ধন পরিক্রমা ও শ্রীল প্রভুপাদের তিরোভাব উৎসব।

 

অনুষ্ঠানে ইসকনের আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশিত ভক্তিমূলক জীবনধারার তাৎপর্য তুলে ধরা হয়। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, প্রেম ও আত্মনিবেদন প্রকাশ করেন।

 

মন্দির প্রাঙ্গণজুড়ে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন রকম ভোগ সাজিয়ে ভক্তরা গোবর্ধন পর্বতের প্রতিমূর্তি অলংকৃত করেন। অন্নকূট মহোৎসবে শতাধিক পদে সাজানো ভোগ ভগবানকে নিবেদন করা হয়।

 

ইসকন চট্টগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছেন, “এই উৎসব ভগবান কৃষ্ণের অনুগ্রহ স্মরণ এবং ভক্তদের মধ্যে ঐক্য ও সেবার চেতনা জাগিয়ে তোলে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews