রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ছোট কুমিরা অন্নকূট মহোৎসবে সেবা প্রদান করেছেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম (কৃষ্ণ মন্দির) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব। প্রতিবছরের ন্যায় এ বছরও মহোৎসব উপলক্ষে সনাতনী ভক্তবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা বসে মন্দির চত্বরে।

 

মহোৎসব উপলক্ষে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকা থেকে শুরু হয় ভক্তিমূলক গান পরিবেশনা, যেখানে সুরের মূর্ছনা ছড়ান জনপ্রিয় ভক্তিগীত শিল্পী রুবেল কান্তি দাশ। সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, পাঠ করেন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বামন দাস বাবাজী মহারাজ।

রাত সাড়ে ৮ ঘটিকায় শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হয় চতুষ্প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, যা ভক্তদের ভক্তিতে ও আনন্দে মুখরিত করে তোলে সমগ্র মন্দির প্রাঙ্গণ।

 

এই মহোৎসবে সার্বিক সেবা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা সার্বিক শৃঙ্খলা রক্ষা, ভোগ বিতরণ, ও দর্শনার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন দাশ, জীবন দাশ, প্র. দী প’, পিগু পিউ দাশ, নয়ন নাথ, অপূর্ব দাশ, প্রদীপ দাশ, ইমন নাথ, সৌরভ নাথ, প্রান্ত দেব নাথ, পিয়াশ কুমার নাথ, অর্ণব নাথ, রোহন নাথ, নিশান নাথ, সঞ্চয় নাথ, তুষার নাথ, শুভ রায় ও মুক্তা বণিক।

 

আয়োজক ও সেবাশ্রম কর্তৃপক্ষ জানান “এই অন্নকূট মহোৎসব সনাতন সমাজে ঐক্য, ভক্তি ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews