রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্গাপূজা উপলক্ষে রায়েরবাজারে হিন্দু মহাজোটের বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি : অনিক মন্ডল। সত্য সনাতন টিভি

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলকে সম্পৃক্ত করার লক্ষ্যে দানবীর শ্রী হরিপদ সাহার সৌজন্যে ঢাকার রায়েরবাজার দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী সমাজ সেবক ও দানবীর শ্রী হরিপদ সাহা।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শ্রী শ্যামল ঘোষ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি শ্রী সজীব কুণ্ড তপু।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রায়েরবাজার দুর্গা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার মিলনমেলা। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।

 

অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews