রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের ব্রহ্মপুর কালীমন্দিরে তিন দিনব্যাপী শ্রী শ্রী কালীপূজা, ১৫ জুলাই গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন অমিত শাহ–শুভেন্দুর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করলেন প্রসেনজিৎ চকরিয়া–মাতামুহুরীতে বন্যা, দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত পূজারি সুশান্ত মুখার্জীর ওপর হামলার মামলায় অভিযুক্ত আটক, পুলিশের দ্রুত পদক্ষেপে প্রশংসা পিরোজপুররে, সজল কুমার দেউরীর মৃত্যু ঘিরে নতুন তথ্য, গুজব না ছড়ানোর আহ্বান পরিবারের পটুয়াখালীতে শিক্ষকের রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে পূর্বের নির্যাতনের অভিযোগ শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ ভাইরাল দাবি বিভ্রান্তিকর, বিশেষ কর্মসূচির উপবৃত্তির তালিকা নিয়ে অপপ্রচার ফেসবুক মন্তব্য ঘিরে উত্তেজনা: পুলিশের হাতে যুবককে তুলে দেওয়ার পরও সুনামগঞ্জে হিন্দুপল্লী ও মন্দিরে হামলা-ভাঙচুর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি: চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগের ব্যাপক উদ্যোগ

চকরিয়া–মাতামুহুরীতে বন্যা, দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় বুড়িপুকুরসহ বিভিন্ন এলাকার লাখো মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট ও বিশুদ্ধ পানির সংকট।

 

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘মহাকাল সেনা’ এবং ‘আমরা সবাই সনাতনী সংগঠন’। দুই সংগঠনের যৌথ উদ্যোগে গত ১১ জুলাই (শনিবার) বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

 

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, পানি ও অন্যান্য প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী। স্বেচ্ছাসেবীরা দুর্গম ও পানিবন্দী এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন। (সত্য সনাতন টিভি)

 

সংগঠন দুটির প্রতিনিধিরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews