1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার রাউজানে মন্দাকিনী মন্দিরে গীতা বিদ্যাপীঠের উদ্বোধন বোয়ালমারীতে মহানাম যজ্ঞানুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা অশ্রুসিক্ত বাবলি সর্দার, নতুন ঘর উপহার দিল বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন শ্রী চৈতন্য গীতা বিদ্যানিকেতনে শিক্ষার মান যাচাইয়ে প্রতিনিধি দলের পরিদর্শন শিবগঞ্জের কানুছগাড়ী মহাশ্মশান, মন্দিরের প্রতিমা ভাংচুর,পরিদর্শনে প্রশাসন ও নেতৃবৃন্দ, সুষ্ঠু তদন্তের দাবি

রাউজানে মন্দাকিনী মন্দিরে গীতা বিদ্যাপীঠের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রামে অবস্থিত প্রসিদ্ধ শ্রীশ্রী মন্দাকিনী মন্দিরে গীতা শিক্ষা ও শাস্ত্রীয় জ্ঞানচর্চা সম্প্রসারণের লক্ষ্যে একটি গীতা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ সনাতনী সেবক সংঘের নেতৃবৃন্দ, গীতা শিক্ষক পর্ষদের প্রতিনিধিসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী মন্দাকিনী মন্দিরের সভাপতি শ্রী মৃদুল কান্তি দাশ। উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী রূপন নাথ, অর্থ সম্পাদক শ্রী লিটন শর্মা, সমাজসেবক শ্রী অশোক পালিত, বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় স্থায়ী পর্ষদের চেয়ারম্যান শ্রী জিকু দত্ত, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সভাপতি মাস্টার শ্রী রাজিব নাথ, সহ-সভাপতি শ্রী শ্যামল কান্তি নাথ এবং সাংগঠনিক সম্পাদক শ্রী কমল দে।

 

এ ছাড়া রাউজান-ফটিকছড়ি গীতা শিক্ষক পর্ষদের সভাপতি শ্রী প্রান্ত ঘোষ, সম্পাদক শ্রী জয় নাথ, দপ্তর সম্পাদক শ্রী শুভ দে, শ্রী সৌরভ নাথসহ মন্দিরের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গীতার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গীতা বিদ্যাপীঠের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সঠিক শাস্ত্রীয় জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

 

অনুষ্ঠান শেষে গীতা শিক্ষার প্রসার ও সনাতনী সমাজের কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। আয়োজকদের আশা, এই বিদ্যাপীঠ স্থানীয় শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট