রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারীতে মহানাম যজ্ঞানুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‌

শনিবার বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার আওতাধীন বোয়ালমারী উপজেলা শাখা হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

 

চিকিৎসাসেবা কার্যক্রমের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) এবং জেলা শাখার নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু। এ সময় তারা চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাদানকারী স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য। তারা বোয়ালমারী উপজেলা হিন্দু ছাত্র পরিষদের সেবকদের সঙ্গে নিয়ে ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ ধরনের সেবামূলক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews