রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অশ্রুসিক্ত বাবলি সর্দার, নতুন ঘর উপহার দিল বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

প্রতিকূল আবহাওয়া ও টানা বর্ষণের মধ্যেও মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট আজিমপুর দক্ষিণ সর্দারপাড়ায় গৃহহীন এক নারীর জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সংগঠনটি।

 

শুক্রবার (১২ জুন) নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় শ্রীমতি বাবলি সর্দারের কাছে। এ উপলক্ষে আয়োজিত গৃহপ্রবেশ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অনুপম নাথ। বক্তব্য দেন শ্রী নয়ন ঘোষ, শ্রী ঝোটন নন্দী ও শ্রী অধীর শীল। এ ছাড়া উপস্থিত ছিলেন সুবাস শীল, জয়তু তালুকদার, দীপ্ত চৌধুরী, নিলয় দাশ, রক্তিম দাশ, অজয় দাশসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে বাবলি সর্দারের স্বামী তাকে ছেড়ে চলে যান। পরে তিন মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। নানা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে মেয়েদের বিয়ে দিলেও নিজের জন্য স্থায়ীভাবে বসবাসের কোনো ঘর ছিল না। সম্প্রতি তার ভাই বসতভিটার জন্য কিছু জায়গা দিলে সেখানে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়।

 

নতুন ঘরে প্রবেশের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবলি সর্দার। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের পর মাথা গোঁজার ঠাঁই পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতি। সত্য সনাতন টিভি

 

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের নেতারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

 

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু একজন মানুষের জীবনেই পরিবর্তন আনে না, বরং সমাজে মানবতা ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews