1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত রাঙ্গামাটিতে মুগ্ধতা ছড়াচ্ছে সনাতনী ব্যান্ড ত্রিকাল চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৫০ শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদগীতা তুলে দিলো সিটিজি সনাতনী পরিবার সড়কপথে ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী গীতা শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাউজানে ছাত্র মহাজোটের মহৎ উদ্যোগ নোয়াপাড়ায় যাত্রা শুরু করল এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স,খুচরা ও পাইকারি সেবায় নতুন আস্থা গাইবান্ধায় শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা মহেশখালীর দেবোত্তর পাহাড় নিয়ে বিভ্রান্তি! মিনি কাশ্মীর বা নীল পাহাড় প্রচারণার আড়ালে আইনি ও বাস্তব চিত্র।

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

গত ১২ জুন ২০২৬ ইংরেজি শুক্রবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার মেঘনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদের সভাপতি লিপন কান্তি সিংহ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট হিরু সুশীল। সত্য সনাতন টিভি

 

সভায় প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রানা দাশ, প্রতিষ্ঠাকালীন সদস্য লিটু সূত্রধর, কাতার শাখার সাবেক সভাপতি পংকজ ধর, সাবেক সহ-সভাপতি সজীব নন্দীসহ বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে জাগো হিন্দু পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে নেতৃবৃন্দ মতামত প্রদান করেন।

 

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নতি, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট