রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিন্দু ছাত্র মহাজোটের ৭ কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (৭ কলেজ) শাখার এক বছরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা যৌথ স্বাক্ষরে আজ শনিবার এ কমিটির অনুমোদন দেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা কলেজের আকাশ দেকে সভাপতি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাগর চন্দ্র সিকদারকে নির্বাহী সভাপতি এবং সরকারি বাংলা কলেজের অমৃত বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সহসভাপতি পদে রয়েছেন কবি নজরুল সরকারি কলেজের সৌরভ কুমার, সরকারি বাংলা কলেজের দিপ ওঝা, সরকারি তিতুমীর কলেজের গোপাল পাল, ঢাকা কলেজের জয়ন্ত হালদার ও তন্ময় দাস। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের জয় বাড়ৈ, কবি নজরুল সরকারি কলেজের সুমিত সাহা, ইডেন মহিলা কলেজের সুবর্ণা গাইন এবং ঢাকা কলেজের নবেন্দু মন্ডল।

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সরকারি তিতুমীর কলেজের বিশ্বজিত হাওলাদারকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকারি বাংলা কলেজের সনজিৎ চন্দ্র সিংহ, ইডেন মহিলা কলেজের সুকন্যা বিপ্লব সৃষ্টি এবং ঢাকা কলেজের অনিক চন্দ্র দাস।

 

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্পিতা হাজরা, কোষাধ্যক্ষ হিসেবে ঢাকা কলেজের কমল চন্দ্র রায়, নারী বিষয়ক সম্পাদক হিসেবে ইডেন মহিলা কলেজের মেঘলা মন্ডল, প্রচার সম্পাদক হিসেবে ঢাকা কলেজের অসীম চন্দ্র শীল, সহপ্রচার সম্পাদক হিসেবে সরকারি বাংলা কলেজের কৈলাশ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ঈশিতা বিশ্বাস এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সৌরভ মৃধাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন কৃষ্ণ দেবনাথ, সজীব, ঊষা কর্মকার, অন্নপূর্ণা আচার্য (অহনা), নিখিল চন্দ্র পাল, স্বর্ণা মন্ডল, মিহির সরকার, সঞ্চিতা সরকার, পলাশ কুমার ও পাপন বিশ্বাস।

 

সংগঠনটির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা তাঁদের মেধা ও শ্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন এবং সনাতনী শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews