রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গত ৫ জুন রোজ শুক্রবার বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার আওতাধীন সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার পরিচিতি সভা শেষে মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের অষ্টকালীন কর্মসূচির অংশ হিসেবে শরবত বিতরণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার সভাপতি উদয় সরকার। সভা সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শৌভিক সাহা।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সহ-সভাপতি সুদীপ্ত শর্মা ও কৌশিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক চিরঞ্জিত মালো, সাংগঠনিক সম্পাদক অর্পণ দত্ত, সদস্য বিপুল কর্মকারসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

এছাড়াও সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার সভাপতি ঊর্মি কুণ্ডু, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা কর্মকার, সাংগঠনিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রূপন্তি সাহা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক কান্তা সরকার উপস্থিত ছিলেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অর্ণব দাস হৃদয়, সহ-সভাপতি অনুপ ঘোষসহ বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং সেবকবৃন্দ।

বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews