1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আট দিনব্যাপী মহাহরিনাম সংকীর্তন, ভক্তদের ঢল নামার প্রত্যাশা ক্ষুধা লাগলেই মায়ের সমাধির পাশে গিয়ে বসেন তিন প্রতিবন্ধী ভাই কক্সবাজারের খুরুশকুলে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৪৭তম মানবিক কার্যক্রম সম্পন্ন। প্রবীর সাহার প্রয়াণে মা ভবানী একতা সংঘের গভীর শোক ও সমবেদনা পদত্যাগের দুই দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, শান্ত থাকার আহ্বান বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত শ্রী গুরু সংঘের স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ ও শিষ্য। কক্সবাজারের রামুতে ক্যান্সার আক্রান্ত শংকর রুদ্রের চিকিৎসায় তহবিল হস্তান্তর। ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব পালিত।

সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৪৭তম মানবিক কার্যক্রম সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক : প্রদীপ সরকার | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (SOAF)-এর ৪৭তম মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহেশখোলা গ্রামে অসহায় বাসুদেব হালদারের পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি।

 

সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ অর্থ, গবাদি পশু পালনের সহায়তা, বস্ত্র এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মানবিক সংকটে থাকা পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসায় স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।

 

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উপপরিচালক সম্ভু কর্মকার, উপপরিচালক ও কোষাধ্যক্ষ জিতেন্দ্র দাস, উল্লাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহেশখোলা গ্রামের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত সেবা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

সংগঠনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, দাতা ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট