রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

তীর্থ ভ্রমণের মাধ্যমে ধর্মীয় অনুশীলনের পাশাপাশি মন্দির উন্নয়নে অবদান রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কালীকীর্তন টিম বাংলাদেশ। গত ২৯ মে শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের পাতালকালী মন্দিরে তীর্থ ভ্রমণ শেষে টিমটির পক্ষ থেকে মন্দির উন্নয়ন তহবিলে ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও তীর্থ ভ্রমণ কর্মসূচির আয়োজন করা হয়। ভ্রমণে অংশগ্রহণকারীদের এন্ট্রি ফি ও অন্যান্য সহযোগিতার অর্থ থেকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর সাশ্রয় হওয়া অর্থ মন্দিরের উন্নয়ন কাজের জন্য সংরক্ষণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ৪৫ হাজার টাকা পাতালকালী মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

কালীকীর্তন টিম পরিচালক সনাতনী রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল রোমারিও সূত্রধর জানান, তাদের এই আয়োজন শুধু ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও কাজ করে। অংশগ্রহণকারীদের ছোট ছোট সহযোগিতাই মন্দির উন্নয়নের জন্য একটি উল্লেখযোগ্য তহবিল গঠনে সহায়তা করে।

 

২৯ মে সকালে ভক্ত ও তীর্থযাত্রীরা সীতাকুণ্ডের ব্যাসকুণ্ড এলাকা থেকে একত্রিত হয়ে চন্দ্রনাথ ও পাতালকালী মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম ও তীর্থ ভ্রমণ শেষে আয়োজকরা মন্দির কমিটির হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন। সত্য সনাতন টিভি

 

মন্দির কমিটির সদস্যরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কালীকীর্তন টিম বাংলাদেশের ধারাবাহিক সহযোগিতা মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তীর্থ ভ্রমণের পাশাপাশি মন্দির উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews