রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের তীর্থ পরিক্রমা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

ধর্মীয় অনুভূতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে তীর্থ পরিক্রমা ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ ফটিকছড়ি উপজেলা সংসদ। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এই আধ্যাত্মিক যাত্রা শুরু হয়।

 

আয়োজকরা জানান, ভক্তিমূলক পরিবেশে দেশের বিভিন্ন পারমার্থিক মন্দির ও দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে এ পরিক্রমা পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় চেতনা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটি।

 

পরিক্রমা উপলক্ষে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের আহ্বায়ক শ্রী বিপ্লব খাস্তগীর বলেন, “যাত্রার প্রতিটি মুহূর্ত হোক আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে পরিপূর্ণ। যারা এই পবিত্র তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

 

তিনি আরও বলেন, “ধর্মের পথে চলি, শান্তি ও ভক্তির আলো ছড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই তীর্থ পরিক্রমার আয়োজন করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

পরিক্রমার নির্ধারিত দর্শনসূচিতে রয়েছে পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, গাইবান্ধা, ঘোড়াঘাট, দিনাজপুর, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, পঞ্চগড়, তারাগঞ্জ, পাটগ্রাম, তিনবিঘা করিডর, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট, রংপুর ও মিঠাপুকুরসহ দেশের বিভিন্ন এলাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির আহ্বায়ক বিপ্লব খাস্তগীর, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের সভাপতি শ্রী আশিষ চক্রবর্তী এবং মিলন কান্তি দে-সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews