1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্র মহাজোটের ২০২৬-২৭ কমিটি ঘোষণা ফটিকছড়ির দরিদ্র পরিবার থেকে উঠে আসা আশুতোষ নাথ এখন যুক্তরাষ্ট্রের গবেষক ফরিদপুরের নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা অনুষ্ঠিত বাসুদেব অনাথ আশ্রমে হর গৌরী সনাতনী পরিবার এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ নদীভাঙনে হুমকির মুখে পূর্ব চন্দ্রঘোনার শ্রীশ্রী সার্বজনীন মহা শ্মশান আত্মমানবতার সেবায় নতুন পথে ‘CTG সনাতনী পরিবার’ রামুতে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরির ২১তম তিরোধান দিবস পালিত কক্সবাজারে নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে ধর্মীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা রাজশাহীতে বৈদিক গুরুকুলের যাত্রা,পিছিয়ে পড়া হিন্দুদের নিয়ে কাজের প্রত্যয় বগুড়ায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় মানসিক বিপর্যয়ে ব্যবসায়ীর আত্মহত্যা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্র মহাজোটের ২০২৬-২৭ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা-র ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন অপু সাহা।

 

রোববার (১৭ মে) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হৃষিকেশ দাসগুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সন্দীপ রবি দাস।

 

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ দাস, মনতোষ পোদ্দার, টুম্পা দাস, রবিন সাহা, উদয় দাস, তপু দাস ও অন্ন সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চয়ন শিকদার, সৌমন মন্ডল, পিনাক দেবনাথ, নয়নতারা বাড়ৈ, শুভ ভৌমিক, পুরবী বিশ্বাস ও রিমন দে।

 

দপ্তর সম্পাদক করা হয়েছে তিতাস রায়কে। কোষাধ্যক্ষ হয়েছেন অন্তু ধর। আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন জয়ন্ত রায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে সর্বজিৎ সাহাকে।

 

ছাত্র কল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জীবন চন্দ্র রায়, আপ্যায়ন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে শান্ত মহন্ত, সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে রতন চক্রবর্তী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশান্ত সাহা।

 

এছাড়া বিভিন্ন পদে সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, সনাতনী শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করবে। পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তারা ভূমিকা রাখতে চান।

 

সাধারণ সম্পাদক অপু সাহা বলেন, শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ে তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করবে নতুন কমিটি। সত্য সনাতন টিভি

 

সংগঠনটির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সনাতনী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট