রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আত্মমানবতার সেবায় নতুন পথে ‘CTG সনাতনী পরিবার’

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামে আত্মমানবতার সেবাকে সামনে রেখে অনলাইন ভিত্তিক সংগঠন ‘CTG সনাতনী পরিবার’-এর নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে ২০২৬ ইংরেজি শুক্রবার বিকেলে নগরের লালদিঘীর পূর্বপাড়ে হৃসুক বার্তা কার্যালয়ে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশ (সিটিবি)-এর চেয়ারম্যান শ্রী অরুণ কান্তি মল্লিক। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী।

 

অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন সংগঠনের মডারেটর শ্রী হিমেল রুদ্র। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সত্য সনাতন টিভি

CTG সনাতনী পরিবারের প্রধান উপদেষ্টা শ্রী জয় ভট্টাচার্যের সভাপতিত্বে এবং মডারেটর শ্রীমানি বিউটি সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ‘হৃসুক বার্তা’-র সম্পাদক মাভৈঃ শ্রী তারানাথ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্থ সারথী গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুজিত চৌধুরী ও গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেডের ডিএমডি শ্রী রয়েল চৌধুরী।

 

এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে বক্তব্য দেন শ্রীমানি সেতু দেবী, শ্রী পাপ্পু দে, শ্রী নয়ন দত্ত ও শ্রী অপু দে। বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা। সত্য সনাতন টিভি

 

সভায় বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা পেলে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

 

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দুই সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘একতাই লক্ষ্য, একতাই শক্তি’ এই প্রত্যয়কে ধারণ করে ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা প্রসার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews