1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতনীদের পাশে ‘সনাতনী সম্মিলিত সহযোগিতা’ আদিনাথ মন্দিরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা নিয়ে নিয়ামতপুরে ২৩ বছর বয়সী যুবক নিখোঁজ, পরিবারের উদ্বেগ। আধ্যাত্মিক চর্চা ও সৌহার্দ্য বাড়াতে জবির এআইএস সনাতন শিক্ষার্থীদের ভ্রমণ। মানিকগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী দিপিকা চক্রবর্তী। আনোয়ারার বরুমচডায় গঙ্গা পূজা উপলক্ষে অন্নপ্রসাদ ও বস্ত্র বিতরণ। শৈলকুপায় দেড় মাস পর উদ্ধার স্কুলছাত্রী সীঁথি রাণী বিশ্বাস, আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন প্রতিজ্ঞা ভেঙে বিয়ের পিঁড়িতে বসলেন ভাঙার বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন বাবু অত্যাচার-অবিচার সহ্য করব না’, সংখ্যালঘু ইস্যুতে ধর্মমন্ত্রী চিন্ময় কৃষ্ণ দাসসহ বন্দীদের মুক্তি ও ৮ দফা দাবিতে বিএসপি’র স্মারকলিপি প্রদান

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতনীদের পাশে ‘সনাতনী সম্মিলিত সহযোগিতা’

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”।

 

আজ ১১ মে সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গীতাপাঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ এবং সংগঠক ও শিক্ষক শেখর ঘোষ আপন।

 

এছাড়া সংগঠক জগন্নাথ, “সনাতনী সম্মিলিত সহযোগিতা”র সহ-অর্থ সম্পাদক অভি তালুকদার, সহ-সম্পাদক সজীব দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন। সত্য সনাতন টিভি

 

এই ছাড়াও পরিচালনা ছিলেন প্রতিষ্ঠাতা দূর্জয় দাশ, পরিচালনা কমিটির সভাপতি অনিক দাশ এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সঞ্জয় দেব।

 

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শেষে সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট