রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

পটিয়ায় কাত্যায়নী শ্যামা মাতৃ মন্দিরে চুরি

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় কাত্যায়নী শ্যামা মাতৃ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান ধর্মীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মন্দির থেকে মায়ের পিতলের ঘট, মায়ের কানের সোনার দুল, দানবাক্স, পূজার কাজে ব্যবহৃত তামা-পিতলের সামগ্রী এবং নারায়ণের শালগ্রাম শিলা নিয়ে যায়। আজ সকালে মন্দিরে এসে ভাঙা গ্রিল ও এলোমেলো অবস্থা দেখে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় হাবিলাসদ্বীপ কাত্যায়নী সংঘ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতারা বলেন, এর আগেও গ্রামের বিভিন্ন ধর্মীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয় বাসিন্দারা সত্য সনাতন টিভিকে জানান, ধর্মীয় উপাসনালয়ে একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

গ্রামবাসী প্রশাসনের কাছে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews