রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

 

সংগঠন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় প্রতিষ্ঠিত এ সংগঠনটি ২০০২ সালে প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে আহ্বায়ক করে যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

 

নবগঠিত কমিটিতে বিজন চন্দ্র মন্ডলকে আহ্বায়ক এবং এস কে কাত্তিক পোদ্দারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ কমিটির অনুমোদন দেন। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের তিন সদস্য নূরউদ্দিন অপু (শরীয়তপুর-৩), সাইদ আহমেদ আসলাম (শরীয়তপুর-১) এবং শফিকুর রহমান কিরণ (শরীয়তপুর-২) এর সুপারিশে এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

নবনির্বাচিত নেতারা জানান, জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করতে তারা কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews