রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরকারি আয়োজনে ধর্মীয় বৈচিত্র্যের প্রতিফলন, সন্তোষ প্রকাশ করলো ঐক্য পরিষদ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচর্চাকে এগিয়ে নিতে সহায়ক হবে। সত্য সনাতন টিভি

 

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ জানায়, সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–সহ কয়েকটি সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। এতে তারা সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। সত্য সনাতন টিভি

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিটি অনুষ্ঠানে এ ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় হবে। বিভিন্ন ধর্মাবলম্বীর অংশগ্রহণ নিশ্চিত হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়।

 

সংগঠনটি মনে করে, বহুত্ববাদী সমাজে সব ধর্মের প্রতি সমান মর্যাদা প্রদর্শন রাষ্ট্রের দায়িত্ব, আর এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews