রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের শ্রীধাম শ্রীঅঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

 

মহানাম সম্প্রদায়ের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ।

 

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ মৃনাল বন্ধু ব্রহ্মচারী, রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সুমধুরানন্দ মহারাজ, শ্রীঅঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী এবং শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানাম সম্প্রদায়ের কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী।

 

বক্তারা আলোচনায় বলেন, প্রভু জগদ্বন্ধু সুন্দর মানবতার কল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক উন্নয়নের মহান বার্তা দিয়ে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। তারা সকলকে তাঁর জীবন ও দর্শন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

 

আলোচনা সভায় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews