1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন-এ শুরু হয়েছে নয়দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে, ফলে পুরো এলাকা এখন ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

 

জানা যায়, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন আগামী ৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ভক্তরা এখানে এসে কীর্তন শ্রবণ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রসাদ গ্রহণ করছেন। ফরিদপুর শহরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভক্তদের জন্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এসব সংগঠন ভক্তদের মাঝে বিভিন্ন ধরনের খাবার বিতরণ করছে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি

 

এদিকে উৎসব উপলক্ষে শহরের মহিম স্কুল মাঠে একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সুলভ মূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী কিনছেন দর্শনার্থীরা।

 

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় এনে নজরদারি বাড়ানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

প্রভু জগবন্ধু সুন্দর-এর ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই নয়দিন‌ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অংশগ্রহণ করছেন।

 

এ উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গন ও আশপাশের এলাকাজুড়ে মনোরম আলোকসজ্জা করা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট