রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম সামাজিক সংগঠন শীল কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক সদস্য ও সুধীজনের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা ও গুণীজন সংবর্ধনা। এ পর্বে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হিন্দু সমাজে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

 

 

পরবর্তী অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফলে সভাপতি পদে ডা. সন্তোষ কুমার শীল, সাধারণ সম্পাদক পদে মাস্টার প্রকাশ কুমার শীল, অর্থ সম্পাদক পদে মাস্টার স্বপন কান্তি শীল, সাংগঠনিক সম্পাদক পদে ডা. রুপন কান্তি শীল এবং প্রথম নির্বাহী সদস্য হিসেবে ডা. সমীর মহাজন নির্বাচিত হন। পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নতুন কমিটি আগামী তিন বছর ধরে সংগঠনের সেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews