
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। সত্য সনাতন টিভি
গত ২৪ শে ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের মৃত ফজল হক মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাব-১৩ রংপুরের একটি দল লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৫২ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। সত্য সনাতন টিভি
সংস্থাটির দাবি, মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।