1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

সীতাকুণ্ড মহালঙ্গা নাথ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ হিন্দু পরিবার

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | সীতাকুণ্ড প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহালঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোররাত প্রায় চারটার দিকে মহালঙ্গা নাথ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত মানুষজন আতঙ্কে বের হয়ে আসেন। আগুনের তীব্রতায় পাঁচটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। সত্য সনাতন টিভি

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে গেছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট