1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রি পরিষদে আর যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়। সীতাকুণ্ডে আগুনে পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত রইল শ্রীমদ্ভগবদগীতা ব্রাহ্মণবাড়িয়ায় মোহনলাল জীউর মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও হামলার অভিযোগ মিথ্যা মামলায় জর্জরিত ২১টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করলেন রোমারিও সূত্রধর বাগেহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এমডি হলেন রমানাথ পূজারী। সীতাকুণ্ড মহালঙ্গা নাথ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ হিন্দু পরিবার ভোলায় প্রতিবন্ধী হিন্দু নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন কেনিয়া মোম্বাসায় যুব অ্যাসেম্বলির অধিবেশনে গীতায় শপথ, আলোচনায় তরুণ কাউন্সিলর ফরিদপুরে স্টাফ নার্স সাদিয়া আফরিনের রহস্যজনক মৃত্যু,সন্দেহের তীর চিকিৎসক গৌতমের দিকে অগ্নিদগ্ধ চঞ্চল ভৌমিকের পরিবার পেল গাভী ও বাছুর

মন্ত্রি পরিষদে আর যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর আগপর্যন্ত তিনি আর মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। তিনি বলেন, ‘মন্ত্রী হব না জেনেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম।’

 

 

আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ।

 

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি আগে থেকেই জানতেন যে মন্ত্রিসভায় তাঁর নাম থাকবে না। তবুও শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। মন্ত্রী না হওয়ায় ক্ষোভে অনুষ্ঠান ত্যাগ করেছেন এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্টভাবে জানান, জীবনের শেষ দিন পর্যন্ত আর মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

 

 

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মানুষের পক্ষে কথা বলা, নিয়মের কথা বলা এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করা এটাই তাঁর দায়িত্ব। শেষ পর্যন্ত তিনি জনগণের স্বার্থেই কাজ করে যাবেন।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট