1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

ব্রাহ্মণবাড়িয়ায় মোহনলাল জীউর মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নিহারেন্দু চক্রবর্তী | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় সরকারি খাল ভরাট ও দখলকৃত শ্রীশ্রী মোহনলাল জীউর মন্দিরের জমি ফেরতের দাবি ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

ভুক্তভোগীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সরকারি খাল পুনরুদ্ধার এবং মন্দিরের দখলকৃত জায়গা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি উত্থাপনের পর তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

 

 

স্থানীয়দের দাবি, ঘটনার সময় প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত ছিল না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা দেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নজরে আনার আহ্বান জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট